মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥ ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন গুতেরেসের বিদায়ী ভাষণে গাজা, এআই ও নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের তাগিদ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার

ভারতকে অস্ট্রেলিয়ার ২৬৫ রানের লক্ষ্য, ফাইনালে যাচ্ছে কে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির হাফ সেঞ্চুরির ওপর ভর করে ২৬৪ রান করেছে অস্ট্রেলিয়া। ফাইনালে যেতে এখন ভারতের প্রয়োজন ২৬৫ রান।

ভারত অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামে, যার ফলে তাদের দলে ছিল চারজন মূল স্পিনার। নতুন পিচে অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটিংয়ের বিপক্ষে আগের ম্যাচের মতো আধিপত্য বিস্তার করতে পারেনি ভারতীয় স্পিন আক্রমণ, তবে পুরো ইনিংস জুড়েই তারা প্রভাব রেখেছেন। রবীন্দ্র জাদেজা-বরুণ চক্রবর্তীদের সামলাতে হিমশিম খেয়েছেন অজি ব্যাটাররা। তবে ব্যতিক্রম ছিলেন অ্যালেক্স ক্যারি। তার ৫৭ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া।

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬৪ রান করতে পেরেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেচ্ছেন স্টিভেন স্মিথ। ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি।

আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। কপার কনোলিকে নিয়ে সেমিতে বাজি ধরেছিল অজিরা। সেটাই হেরেছে তারা। মাত্র দুই ওয়ানডে খেলা তরুণ এই ব্যাটার সেমির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংস ওপেন করতে নেমে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

কনোলি সুবিধা করতে না পারলেও আরেক ওপেনার ট্রভিস হেড দলকে শক্ত ভিত গড়ে দেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে আরো একবার ভারতীয় সমর্থকদের মনে ভয় ধরিয়েছিলেন তিনি। তবে ফিরেছেন ব্যক্তিগত ফিফটি পাওয়ার আগেই। তার ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৩৯ রান।

মিডল অর্ডারে এদিন ব্যর্থ মার্নাস ল্যাবুশেন ও জস ইংলিশ। দুজনই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ল্যাবুশেন ৩৬ বলে করেছেন ২৯ রান। আর ইংলিশের ব্যাট থেকে এসেছে ১১ রান।

বাকিদের আসা-যাওয়ার মাঝেও এক প্রান্ত আগলে রেখেছিলেন স্টিভেন স্মিথ। তবে বেশ ধীরগতির ব্যাটিং করেছেন তিনি। শেষ পর্যন্ত ৯৬ বলে ৭৩ রানে ফিরেছেন তিনি। বড় ম্যাচে এসে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল। এক ছক্কায় ৭ রানের বেশি করতে পারেননি তিনি।

২০৫ রানে ষষ্ঠ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে আড়াইশ ছাড়ানো সংগ্রহ এনে দিতে বড় অবদান রেখেছেন অ্যালেক্স ক্যারি। এই মিডল অর্ডার ব্যাটার এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তবে অপর প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। রান আউটে কাটা পড়ার আগে ৫৭ বলে ৬১ রান করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit