মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ডেস্ক নিউজ : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ও তার গ্রেফতারের পরও এমপি পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে জনপ্রতিনিধিদের জন্য বিশেষায়িত ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কিশোরী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্ক, তাকে সংসদে চাকরি দেওয়া এবং তার বাবাকে ঠিকাদারি লাইসেন্স ও সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রলোভনের অভিযোগ রয়েছে গাজী নজরুলের বিরুদ্ধে। পরে মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন তিনি। দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। মরিয়মের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতারের পর তাকে চার দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এসব অভিযোগের ফৌজদারি দায় আদালত নির্ধারণ করবেন। তবে সংসদ সদস্যের নৈতিকতা, ক্ষমতার ব্যবহার ও জনগণের আস্থার প্রশ্নে সংসদের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, সংবিধানের ৬৬(২)(ঘ) অনুযায়ী নৈতিক স্খলনজনিত অপরাধে অন্তত দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে সংসদ সদস্য থাকার অযোগ্যতা তৈরি হয়। তবে গুরুতর নৈতিক স্খলন, ক্ষমতার অপব্যবহার ও সংসদের মর্যাদা ক্ষুণ্নকারী আচরণের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

জনপ্রতিনিধিদের জন্য পৃথক নৈতিক আচরণবিধি ও এ-সংক্রান্ত আইন প্রণয়নের দাবি দীর্ঘদিনের বলে জানায় টিআইবি।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit