মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

খালেদা জিয়া আগের চেয়ে বেশ ভালো আছেন: ডা. জাহিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : বেগম খালেদা জিয়া আগের চেয়ে বেশ ভালো আছেন। তাকে ডাক্তাররা বাসায় গিয়ে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জিয়া পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল। চি‌কিৎসকরা নি‌বিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণ করছেন। আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ তিনি।

তিনি আরও বলেন, বলেন, শারী‌রিক চিকিৎসার পাশাপা‌শি প্রায় সাত বছর পর বেগম জিয়া তার প‌রিবারের সদস‌্যদের পাশে পেয়ে‌ মান‌সিকভাবে ভালো আছেন। মান‌সিক প্রশা‌ন্তিই উনার শারীরিক সুস্থতাকে বা‌ড়িয়ে দিচ্ছে।

বেগম খালেদা জিয়া দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান ডা. জাহিদ। এসময় দেশের ভবিষ্যৎ সুন্দর করতে হলে বর্তমান সংবিধানে যা আছে, তাই বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাজ্য শাখা সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ ও জিয়া পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit