মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : কেবলমাত্র সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামোসহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করার প্রত‍্যয় ব‍্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই জনকল্যাণ ও প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন ও সম্ভব নয়। এজন‍্য সাংবিধানিক পরিবর্তনে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম‍্য নিশ্চিত করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

জুলাই হত‍্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের তাগিদও দেন তিনি। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ফয়সলা করার আহ্বান জানান নাহিদ।

নাহিদ ইসলাম আরও বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।

এনসিপির আহ্বায়ক বলেন, নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।

এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

অন‍্যান‍্যের মধ‍্যে এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ‍্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি, মুখ‍্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মেহেরাব সিফাত সহ নেতা -কর্মীরা।

তারা বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ১ মিনিট নিরবতাও পালন করেন।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit