মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে এনসিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দিন দুপুর ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৭টায় সাভারে দলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১০টায় রায়েরবাজারে ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদদের কবর জেয়ারত করবেন তারা। আজ সোমবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ রাজধানীর রায়েরবাজারে সকাল ১০টায় চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন। দুটি কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউতে আড়ম্বরপূর্ণ আয়োজনে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। চারটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে সাংগঠনিক পরিধি বিস্তৃতি ঘটাবে বলে জানিয়েছেন এনসিপির একাধিক নেতা।

দপ্তর সম্পাদক সালেহ উদ্দীন সিফাত সমকালকে বলেন, আমাদের নবগঠিত আহ্বায়ক কমিটির চারটি প্রধান কাজ হবে- সংগঠনের গঠনতন্ত্র এবং ইশতেহার প্রণয়নের কাজ করা। এর পাশাপাশি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা এবং সারাদেশে সাংগঠনিক বিস্তার কার্যক্রম পরিচালনা করা।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit