সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক

যা করলে শান্তিতে নোবেল পেতেন ট্রাম্প, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তিচুক্তি স্থাপনের প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন। তিনি বলেছেন, যদি ট্রাম্প একজন ডেমোক্র্যাট হতেন, তাহলে মিডিয়া ও জনগণ তার এই উদ্যোগের প্রশংসা করতো।

এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে জর্জ স্টেফানপোলাসের সঙ্গে উত্তপ্ত আলাপচারিতার সময় রুবিও বলেন, আমাদের কি খুশি হওয়া উচিত নয়? আমাদের একজন প্রেসিডেন্ট আছেন; যিনি যুদ্ধ থামাতে এবং প্রতিরোধ করতে চান, নতুন করে যুদ্ধ শুরু করতে নয়।

তিনি বলেন, আমি সত্যিই বুঝি না। এটি ডোনাল্ড জে. ট্রাম্প বলেই এমনটা হচ্ছে। রুবিও আরও বলেন, যদি কোনো ডেমোক্র্যাট এই কাজ করতো, তাহলে সবাই বলতো, ‘তিনি তো নোবেল শান্তি পুরস্কারের পথে রয়েছেন’। আর এটা পুরোপুরি হাস্যকর।

রুবিও ট্রাম্পের কৌশলের পক্ষে কথা বলেন, তার ভাষায় গত ৩ বছরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে অব্যাহত নাম-ডাকার সংস্কৃতি থেকে সরে এসে প্রকৃত শান্তি আনার চেষ্টা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একটা যুদ্ধ শেষ করতে চাই। যুদ্ধ শেষ করতে চাইলে দুপক্ষকেই আলোচনার টেবিলে আনতে হবে, শুরু করতে হবে রাশিয়া থেকে। আর এটাই প্রেসিডেন্টের মূল বক্তব্য। আমাদের যে কোনোভাবে তাদের আলোচনার টেবিলে আনতে হবে। 

এটা সম্ভব কি না তা দেখার জন্য। এই সাক্ষাৎকারটি এমন এক সময় প্রচার হয় যখন শুক্রবার ওভাল অফিসের এক উত্তেজনাপূর্ণ বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে আক্রমণ করেন। কারণ জেলেনস্কি ট্রাম্প ও ভ্যান্সকে পুতিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাস নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন।

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৫,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit