শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম

ভারতকে পাকিস্তানের বিপক্ষে ৩০ ম্যাচের সিরিজ খেলার চ্যালেঞ্জ দিলেন মুশতাক

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান দ্বৈরথে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে এগিয়ে আছে  পাকিস্তানই। শুধু টি-টোয়েন্টিতেই ভারত জয়ে এগিয়ে। তবে আইসিসির টুর্নামেন্টে ভারতের কেন জানি পেরে ওঠে না পাকিস্তান। সাম্প্রতিককালে অবশ্য আইসিসি বা এসিসির প্রতিযোগিতা ছাড়া ভারত-পাকিস্তান দ্বৈরথ উপভোগের উপায় নেই। দুই দল সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল এক যুগ আগে। তাই দ্বিপাক্ষিক সিরিজে দুই দলের শক্তিমত্তা পরীক্ষার সুযোগ নেই আপাতত।


২৪ নিউজ এইচডিকে দেয়া সাক্ষাৎকারে মুশতাক ভারতের আধিপত্য স্বীকার করে নিলেও জানিয়েছেন, ভারতের জন্য আসল পরীক্ষা হবে একটা পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজে। তিনি বলেন, ‘আমরা যদি রাজনৈতিক ব্যাপারগুলো একদিকে সরিয়ে রাখি, তাদের (ভারতীয়) খেলোয়াড়রা দুর্দান্ত  এবং তারা দারুণ ক্রিকেট খেলছে। যদি আপনারা সত্যিকারের ভালো দল হন, আমার মনে হয়, পাকিস্তানের বিপক্ষে ১০টি টেস্ট, ১০টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি খেলা যাক, তারপর সব পরিস্কার হয়ে যাবে।’
রাজনৈতিক উত্তেজনার কারণে ২০০৭ সালের পর ভারত-পাকিস্তান আর কোনো টেস্টে মুখোমুখি হয়নি। ওয়ানডের মতো ২০২৪ এ টি-টোয়েন্টিতেও পাকিস্তানকে হারিয়েছে ভারত। মুশতাকের বিশ্বাস, এই রকম দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান যদি সঠিকভাবে খেলে এবং সঠিক প্রস্তুতি নিয়ে আসে, তবে ভারত্কে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারবে। তিনি বলেন, ‘যদি আমরা সঠিক প্রস্তুতি নেই এবং সঠিক নির্দেশনা নিয়ে আগাই, আমরা এমন পর্যায়ে যেতে পারি, যাতে বিশ্বকে সঠিক জবাব দিতে পারব, ভারতকেও।’

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৫,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit