বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শপথ নিলেন পিএসসির নতুন ৭ সদস্য

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : সদ্য নিয়োগ পাওয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাত সদস্য শপথ গ্রহণ করেছেন।

রোববার (২ মার্চ) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ করা সাত সদস্য হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ টি এম ফরিদ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম।

গত ১৯ ফেব্রুয়ারি তাদেরকে পিএসসিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৫,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit