সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

নওগাঁয় পৃথক অভিযানে ডাকাতি ও মাদকের মামলায় ৫জন গ্রেপ্তার 

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮০ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পৃথক অভিযানে ডাকাতি ও মাদকের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজনকে ডাকাতির মামলায় এবং একজনকে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকার বাসিন্দা আহসান রাজ (২২) ও দেলুয়াবাড়ী গ্রামের মেহেদী হাসান (৩১), নিয়ামতপুুর উপজেলার পরানপুর গ্রামের বিকালশ পাহান (১৭) ও একই উপজেলার দামপুরা গ্রামের জয় কুমার (১৬) এবং নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের আসলাম হোসেন (৬০)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারওয়ার বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ বাজার সংলগ্ন মালাধর ব্রিজের কাছে স্বর্ণ ব্যবসায়ী নান্টু কুমারকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডাকাত দল। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আত্রাই থানায় মামলা করলে পুলিশ তদন্তে নামে। ওই মামলার সূত্র ধরে নওগাঁ ডিবি পুলিশের নেতৃত্বে আত্রাই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গতকাল শুক্রবার রাতে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে আহসান রাজ (২২) নামে ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আহসান রাজের বিরুদ্ধে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলা রয়েছে।অভিযুক্ত আহসানকে আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ২০২৪ সালের ৯ অক্টোর নওগাঁর সাপাহার উপজেলার মাইপুর খাড়ী এলাকায় ভটভটি আটকিয়ে গরু ব্যবসায়ীদের মারধর করে তাঁদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পরানপুর ও দামপুরা এলাকায় অভিযান চালিয়ে বিকাশ পাহান ও জয় কুমার নামে ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর ডাকাতির ওই মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকা থেকে আসলাম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও চুরির অভিযোগে ৬টি মামলা রয়েছে। অপর একটি অভিযানে মান্দা উপজেলার দেলুয়াবাড়ী এলাকা থেকে ২০ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও ফারজানা হোসেন, নওগাঁ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী প্রমুখ। 

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit