বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম

নওগাঁয় ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View
নওগাঁ প্রতিনিধি :  নওগাঁর মহাদেবপুর উপজেলায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা বাজার এলাকা থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে।  শুক্রবার বিকেল ৪টার দিকে নওগাঁ বাজার এলাকায় একটি দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল। নওগাঁ সদর মডেল থানা সূত্রে জানা যায়, নওগাঁর নওহাটা বাজারে আব্দুল বাকিদ নামের এক ব্যবসায়ীর দোকানে ককটেল রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁয় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল আজ বিকেল ৪টার দিকে নওহাটা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ওই ব্যবসায়ীর দোকান থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করে। এছাড়া ওই ব্যবসায়ীর দোকান থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেলগুলো নওগাঁ সদর থানা পুলিশের কাছে জমা দিয়েছে সেনাবাহিনী।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, সেনাবাহিনীর একটি দল নওগাঁর নওহাঁটা বাজার এলাকা থেকে ককটেল সদৃৃশ তিনটি বস্তু উদ্ধার করে থানায় জমা দিয়েছে। তিনি আরও বলেন, এগুলো ককটেল না অন্য কিছু তা পরীক্ষার জন্য পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। বিস্ফোরক হলো এগুলোকে নিষ্ক্রিয় করা হবে। 

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit