শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি ‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’

যুদ্ধের জন্য শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান কিম জং উনের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যেকোনও যুদ্ধের জন্য আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

একটি সামরিক অ্যাকাডেমি পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানান।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন জানাতে উত্তর কোরিয়া রাশিয়ায় হাজার হাজার সেনা পাঠানোর পর কিমের কাং কন মিলিটারি অ্যাকাডেমিতে এটাই প্রথম ভ্রমণ। এই সপ্তাহে কিম আরেকটি অভিজাত ক্যাডার প্রশিক্ষণ প্রতিষ্ঠান কিম ইল সুং ইউনিভার্সিটি অব পলিটিক্স পরিদর্শন করেন। সেখানে তিনি সামরিক আনুগত্য ও ত্যাগের ওপর জোর দেন।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কিমের আগের সামরিক ইউনিট ও প্রশিক্ষণ স্থান পরিদর্শন রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতির অংশ হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক একাডেমির সর্বশেষ পরিদর্শনের সময় কিম দুর্বল ব্যবস্থাপনা ও শিক্ষাগত সুযোগ-সুবিধার সমালোচনা করে বলেন- এটি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনে ক্ষমতাসীন দলের আধুনিকতা ও উন্নত চরিত্রের সাধনা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

এ সময় কিম জং উন সুযোগ-সুবিধাগুলো সংস্কার ও শিক্ষাকে গতিবেগ করে অনুশীলনে গুরত্ব দিতে বলেছেন যাতে শিক্ষার্থীরা আধুনিক যুদ্ধের প্রকৃত অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারে এবং উন্নত অস্ত্র ও প্রযুক্তিগত সরঞ্জামগুলোতে দক্ষতা অর্জন করতে পারে।

কিম বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে যুদ্ধের সঙ্গে যথাযথভাবে খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit