রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

চৌগাছা কামিল মাদরাসার ৮ গুণি শিক্ষকের বিদায় সংবর্ধনা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৮ জন গুণি শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে মাদ্রাসা হলরুমে এ অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. আলাউদ্দীন। প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আইউব হোসেন।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমির মাওলানা নুরুল ইসলাম, অধ্যাপক কামরুজ্জামান। বক্তৃতা করেন শিক্ষকদের মধ্যে ইংরেজির সহকারী অধ্যাপক কাসেদ আলী, আরবি সাহিত্যের সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম ও মাওলানা রিজাউল ইসলাম, সিনিয়র শিক্ষক ও প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, শিক্ষক শামসুর রহমান, ইবাদুল ইসলাম ও আয়নাল হক প্রমুখ।

বিদায় সংবর্ধনা দেওয়া হলো মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল লতিফ, অধ্যাপক (আরবী) আব্দুর রহমান, সহকারী অধ্যাপক ইংরেজি কাসেদ আলী, সহকারী শিক্ষক ইংরেজি নওশের আলী, সহকারী শিক্ষক গণিত মিজানুর রহমান, সহকারী শিক্ষক কৃষি ইউনুচ আলী, এবং দপ্তরী আশরাফ আলী ও নৈশ প্রহরী ইসমাইল হোসেন। এ সময় বক্তরা মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সমান ভাবে ভূমিকা রাখার আহবান করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit