রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

দুর্গাপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অতিরিক্ত কৃষি অফিসার রায়হানুল হক এর সঞ্চালনায়, কৃষি অফিসার নিপা বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, শিক্ষাবিদ এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ৷

বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। চলমান কৃষি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে টেকসই কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিতি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় শস্য চিত্রে জাতীয় পতাকা ও দুর্গাপুর উপজেলার মানচিত্র, আধুনিক কৃষি প্রযুক্তি, পারিবারিক পুষ্টি বাগান, পলিনেট হাউজ, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ধানের উন্নত জাত, কৃষকদের উৎপাদিত পণ্য, কৃষি যন্ত্রপাতি এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এছাড়া বিভিন্ন এলাকার নার্সারির মালিকগন বিভিন্ন গাছের চারা নিয়ে এ মেলায় স্টল দিয়েছে।

আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থী ও কৃষকদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে।

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit