শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

আইসিসির পরোয়ানা সত্ত্বেও নেতানিয়াহুকে ম্যার্ৎসের আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জার্মানিতে সরকারি সফরের আমন্ত্রণ জানাতে চান রক্ষণশীল দল সিডিইউ নেতা এবং জার্মান নির্বাচনে বিজয়ী ফ্রিডরিশ ম্যার্ৎস- এমনটাই জানা গেছে। ইসরায়েলি এই নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, রবিবার সন্ধ্যায় জার্মানির সম্ভাব্য চ্যান্সেলরের সঙ্গে তার ‘উষ্ণ কথোপকথন’ হয়েছে। ম্যার্ৎসের সাফল্যের জন্য নেতানিয়াহু অভিনন্দন জানিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা এক বার্তায় বলা হয়েছে, সম্ভাব্য চ্যান্সেলর ম্যার্ৎস কথোপকথনে প্রধানমন্ত্রীকে (নেতানিয়াহু) ধন্যবাদ জানান এবং জানান যে, তিনি তাকে জার্মানিতে একটি সরকারি সফরের জন্য আমন্ত্রণ জানাবেন, যা প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করার আন্তর্জাতিক অপরাধ আদালতের কলঙ্কজনক সিদ্ধান্তের স্পষ্ট বিরোধিতা।

সিডিইউ দলের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্স এবং ডিপিএকে নিশ্চিত করেছেন যে, নির্বাচনের পরে দু’জনের মধ্যে ফোনে কথা হয়েছে। তবে, কথোপকথনের সারমর্ম সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

দুই সপ্তাহ আগে ম্যার্ৎস জার্মান-ইহুদি সংবাদপত্র জুডিশে আলগেমাইনকে বলেছিলেন, নির্বাচনে জয়লাভের সঙ্গে সঙ্গেই তিনি নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাবেন। তিনি বলেছিলেন, আমার নেতৃত্বে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নির্বিঘ্নে জার্মানি ভ্রমণ করতে পারবেন।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit