বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

প্রধান বিচারপতির সংস্কার উদ্যোগে ইইউর পূর্ণ সমর্থন জ্ঞাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : প্রধান বিচারপতির বিচারিক স্বাধীনতা ও সংস্কারের উদ্যোগগুলির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে বাংলাদেশস্থ ইইউ অফিস তাদের ফেসবুক পেজে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইইউ বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং কার্যকারিতার প্রতি সমর্থন করে। বাংলাদেশ সুপ্রীম কোর্ট ইউএনডিপির সাথে কাজ করছে। আমরা আমাদের অংশীদারদের পাশে আছি। আমরা সার্বজনীন মূল্যবোধের পক্ষে আছি। আমরা প্রধান বিচারপতি এবং অন্তবর্তী সরকারের সংস্কার উদ্দেশ্যগুলির সমর্থনে পাশে আছি।

এদিকে বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও ইউনাইটেড নেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ গতকাল শনিবার দুপুর ০২:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে “Judicial Independence and Efficiency in Bangladesh” শীর্ষক একটি আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং মিশনের প্রধান, এইচ.ই. মাইকেল মিলার অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব ড. সৈয়দ রেফাত আহমেদ মহোদয় প্রধান অতিথির পদ অলংকৃত করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব ফারাহ মাহবুব, UNDP, Bangladesh এর Residential Representative, Mr. Stefan Liller.

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit