শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

আমাদের তিনশ’র বেশি রান করতে হবে: টাইগার কোচ সিমন্স

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টাইগারদের হারতে হয়েছিল ৬ উইকেটের ব্যবধানে। ভারত নিজেদের পরের ম্যাচটায়ও জয় পেয়েছে গতকাল পাকিস্তানের বিপক্ষে। এমন অবস্থায় আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নামছে ডু অর ডাই ম্যাচে।

আজ বিকেল ৩টায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের উইকেট হতে পারে ব্যাটিং–স্বর্গ-এমনটাই জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান কিউরেটর টনি হেমিং।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে সাত–আট মাস হলো হেমিং পিসিবির প্রধান কিউরেটর। চ্যাম্পিয়নস ট্রফির উইকেট তার রেসিপিতেই করা। সেই হেমিংয়ের দেওয়া পূর্বাভাসের পর মনে হচ্ছে, রাওয়ালপিন্ডির উইকেটেও নিরাপদ হবে না সে রকম রান। বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সেরও সেটাই ধারণা।

গতকাল সংবাদ সম্মেলনে কোচ বলেছেন, ‘এটা বড় রানের মাঠ এবং সেটা আমরা কাল লাহোরেও দেখেছি। কাজেই বড় রান করাই লক্ষ্য আমাদের। রান করতে হবে তিনশ’র বেশি।’

টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচের ব্যাটিংয়ের চিত্র মনে রাখলে তিনশর বেশি রানের ছবি আঁকা কঠিন। ভারতের বিপক্ষে ওই ম্যাচে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই শেষ হয়ে যায় বড় রানের আশা। পরে তাওহিদ হৃদয় ও জাকের আলির রেকর্ডগড়া জুটির পরও ২২৭ রানের বেশি হয়নি দলের সংগ্রহ।

তবে আশাহত হতে চান না সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজের পারফরম্যান্সে অনুপ্রেরণা খুঁজে নিতে চান তিনি। সিমন্স বলেন, ‘গত পাঁচটি ওয়ানডেতে আমরা কয়েকবারই তিন শর বেশি রান করেছি। কাজেই আমাদের তা করার সামর্থ্য আছে। সর্বশেষ ম্যাচে আমরা ভালো শুরু করিনি। তবু ২০০ রান করেছি। যদি শুরুটা ভালো করি, আমরা তিনশ’র বেশি রান করতে পারব।’

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit