বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

জাতীয় স্বার্থে অবিলম্বে নির্বাচন দিন: নজরুল ইসলাম খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের একটি অনন্য দলিল- জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইতিকথা। ৩১ দফায় ফ্যাসিবাদ বিরোধী সব ব্যবস্থার কথাই বলা আছে। আজ যারা সংস্কার সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছেন তারা জনস্বার্থের কথা ভুলে বসে আছেন। দেশের মানুষের স্বার্থে- জাতীয় স্বার্থে অবিলম্বে জাতীয় নির্বাচন দিন। রবিবার বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত কারামুক্ত আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুই মাসের আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় নাই। বিএনপিসহ সমমনা দলগুলো দীর্ঘ ১৭ বছর ধরে শেখ হাসিনার পতনের আন্দোলন চালিয়েছে। শেষের দিকে এসে আন্দোলনে শরিক হলেই সব কৃতিত্ব তাদের হয়ে যাবেনা। দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রামে বিএনপি ও সমমনা দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছে।  
সংবর্ধিত অতিথি সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, অসংখ্য মানুষের দোয়া ও মহান আল্লাহর রহমতে ফাঁসির রশি থেকে আমি মুক্তি পেয়েছি। দীর্ঘ ১৭ বছর আমি কারা নির্যাতন ভোগ করেছি। স্বৈরাচার শেখ হাসিনার সরকার আমাকে ২৫ দিন রিমান্ডে নিয়ে অমানবিক-বর্ণনাতীত অত্যাচার নির্যাতন চালিয়েছে। 
এরআগে বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা সংবর্ধনাস্থলে এসে সমবেত হন। এক পর্যায়ে শহীদ স্মৃতি পৌর উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে সংবর্ধনানুষ্ঠান বিশাল জনসমুদ্রে পরিণত হয়। 
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ওই সংবর্ধনা সভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির প্রমুখ। গণসংবর্ধনানুষ্ঠান পরিচালনা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।     

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit