বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সমালোচনার মুখে পদত্যাগ করছেন আইফেল টাওয়ারের প্রধান, নেপথ্যে কী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একটি হিন্দু ধর্মীয় সংগঠনের পরিদর্শনের সময় নারী কর্মীদের সরিয়ে পুরুষ কর্মী নিয়োগ দেওয়ার তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করছেন আইফেল টাওয়ার পরিচালনা করা কোম্পানির প্রধান নির্বাহী প্যাট্রিক ব্রাঁকো রুইভি। ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করা প্যাট্রিক চলতি বছরের শেষেই পদ ছাড়বেন। 

চলতি মাসের শুরুর দিকে বিএপিএস নামের একটি হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদল প্যারিসের আইফেল টাওয়ার পরিদর্শনে যায়। তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে প্রতিনিধিদলটি নারীদের সঙ্গে মেলামেশা সীমিত রাখার অনুরোধ জানিয়েছিল। আইফেল টাওয়ার পরিচালনাকারী কোম্পানি এসইটিই জানায়, এই শর্ত মেনে নেওয়া তাদের ভুল ছিল। তদন্তে দেখা গেছে, প্রশাসনিক ত্রুটির কারণে নারী কর্মীদের অপমানজনকভাবে তাদের কর্মস্থল থেকে সরিয়ে পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছিল। 

এই ঘটনার প্রতিবাদে কর্মীরা ধর্মঘট ডাকায় টাওয়ার বন্ধ রাখতে হয় এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র নিন্দা ও তদন্ত শুরু হয়। পরবর্তীতে বিএপিএস এই ঘটনায় দুঃখ প্রকাশ করে। তবে সমালোচকরা আধুনিক যুগে ধর্মীয় প্রথার নামে নারীদের দূরে সরিয়ে রাখাকে বৈষম্যমূলক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। 

সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit