বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

মুসলিমদের জন্য সুখর দিলো ক্যালিফোর্নিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

ডেস্ক নিউজ : ইসলামে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে অঙ্গরাজ্যের ছুটি হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এ নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে এ দুই ইসলামি উৎসবকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া। 

রোববার আইনে পরিণত হওয়া ‘অ্যাসেম্বলি বিল ২০১৭’-এর মাধ্যমে ছুটির দিনগুলোকে রাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্য, শহর ও স্কুল জেলা স্থানীয় পর্যায়ে ঈদকে স্বীকৃতি দেয়। তবে অঙ্গরাজ্যব্যাপী ছুটি হিসেবে এতদিন স্বীকৃতি ছিল না। ২০২৫ সালে ওয়াশিংটন অঙ্গরাজ্য প্রথমবারের মতো ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে অঙ্গরাজ্যের সরকারি ছুটি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। 

ঈদুল ফিতর পবিত্র রমজান মাসের এক মাসের রোজা শেষে উদযাপিত হয়। আর ঈদুল আজহা আল্লাহর আনুগত্যে নিজের সন্তানকে কোরবানি করার জন্য হজরত ইবরাহিমের প্রস্তুতি ও ত্যাগের স্মরণে পালিত হয়।

মুসলিমদের ধর্মীয় বর্ষপঞ্জির সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন ঈদুল আজহা। ইসলামের পবিত্রতম মসজিদ ও কাবার অবস্থানস্থল মক্কায় প্রতিবছর অনুষ্ঠিত হজের সঙ্গে ঈদুল আজহার সময় মিলে যায় এবং এ উৎসবের মধ্য দিয়েই বার্ষিক হজের সমাপ্তি হয়।

ক্যালিফোর্নিয়ার কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর-সিএ) গভর্নর গ্যাভিন নিউসমের এবি ২০১৭-এ স্বাক্ষর করাকে স্বাগত জানিয়েছে। 

সংগঠনটি বলেছে, ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ১০ লাখের বেশি মুসলমানের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধানে এই আইন ভূমিকা রাখবে। কারণ, ঈদ পালনের জন্য তাদের অনেক সময় ধর্মীয় রীতির অনুসরণ এবং স্কুল বা কর্মস্থলে উপস্থিত থাকার মধ্যে একটিকে বেছে নিতে হতো।

সংগঠনটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, বহুদিন ধরে ক্যালিফোর্নিয়ার মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের ধর্মীয় বিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেওয়া অথবা তাদের শিক্ষাগত ও পেশাগত দায়িত্বে পিছিয়ে পড়ার মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এবি ২০১৭ এসব কাঠামোগত বাধা দূর করছে এবং অন্তর্ভুক্তি, সমতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মানের মূল্যবোধের সঙ্গে অঙ্গরাজ্যের নীতিকে সামঞ্জস্যপূর্ণ করছে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম সংগঠন হিসেবে পরিচিত সিএআইআর বলেছে, দেশে ইসলামবিদ্বেষ বাড়ার সময়ে এই আইন পাস হলো। সংগঠনটি জানিয়েছে, গত বছরের একই তিন মাসের তুলনায় চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত মসজিদ ও ইসলামিক সেন্টারকে লক্ষ্য করে ঘটনার সংখ্যা ১৮৩ শতাংশ বেড়েছে বলে তারা সম্প্রতি নথিভুক্ত করেছে।

সংগঠনটি আরও বলেছে, আনুষ্ঠানিকভাবে এসব ধর্মীয় ছুটিকে স্বীকৃতি দেওয়া ক্যালিফোর্নিয়া তার মুসলিম সম্প্রদায়কে মূল্য দেয় এবং ক্রমবর্ধমান বৈরিতার মধ্যেও তাদের সুরক্ষা দেয়। এমন একটি প্রয়োজনীয় ও শক্তিশালী বার্তা দিচ্ছে।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit