শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম

দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার প্রধান আসামি সাঈদ গ্রুপের প্রধান আবু সাঈদ মন্ডল ওরফে সাইদ (৩৫) কে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। রবিবার ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে দুপুরে ঢাকা থেকে দৌলতপুর থানায় নেওয়া হয়।

সন্ত্রাসী সাইদ দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর দক্ষিণ ভাঙ্গাপাড়া এলাকার ভাদু মন্ডলের ছেলে। গত ১১ ফেব্রুয়ারী রাত সাড়ে ১২টার দিকে পদ্মার চরের বালুর ঘাট ও মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যা মামলার প্রধান আসামি সাইদ।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার প্রধান আসামি সাইদ গ্রুপের প্রধান সাইদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। জিজ্ঞেসা শেষে আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারের পাঠাবো।

সাইদের বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধের ৯টি মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও সন্ত্রাসী সাইদ ও তার বাহিনীর বিরুদ্ধে এলাকায় বালুর ঘাট দখল, অবৈধ ভাবে বালু উত্তলন, অস্ত্র ও মাদক কারবার নিয়ন্ত্রণ সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit