বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নোয়াখালীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আমির আলী সিমেন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাদরাসা ছাত্রর নাম ইকবাল হোসেন ফারহান (১২)। তিনি একই ইউনিয়নের আমীর আলী সিমেন বাড়ির আবুল মোবারকের ছেলে এবং স্থানীয় আবু মাঝিরহাট এ সাঈদিয়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।    

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পুকুরে গোসল করতে যান ফারহান। ওই পুকুরের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি তার ছিল। তিনি গোসল করতে নামলে আকস্মিক পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে পুকুরে পড়লে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে স্থানীয়রা এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলাকে দুষছেন।  

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত মাদরাসা ছাত্রের মরদেহ তার বাড়িতে রয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit