শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান

পকেটমার তকমা দিয়ে আদালতেই বাদীর ওপর হামলা, গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লায় পকেটমার তকমা দিয়ে আদালতের ভেতরে বাদীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে মামলার বাদী সুমন আহমেদ (২২) গুরুতর আহত হয়েছে। আবদুল মতিন (৫৬) ও সাদ্দাম হোসেন (২৯) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুমিল্লা আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে এ ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন- জেলার হোমনা পৌরসভার শ্রীমদ্দি এলাকার গনি মিয়ার ছেলে মতিন ও আবদুল খালেকের ছেলে সাদ্দাম।

পুলিশ জানায়, সুমন ও তার বোন ইয়াসমিন আক্তার (২১) দুজন ২ মামলার বাদী। সুমনের বাবাকে বাড়িতে মারধর করার মামলায় দুই নম্বর আসামি মতিন। আর সুমনের মায়ের ওপর হামলার মামলায় তিন নম্বর আসামি সাদ্দাম। রোববার তাদের মামলার শুনানি ছিল। আর মামলার সাক্ষী হিসেবে আদালতে আসবে ভাই-বোন। বিষয়টি জানতে পেরে আসামি পক্ষের লোকজন আদালত প্রাঙ্গণে অপেক্ষা করতে থাকে। সুমন ও ইয়াসমিন আদালতে প্রবেশ করতেই সুমনকে পকেটমার বলে মারধর শুরু করে আসামি পক্ষের লোকজন। পরে বোনের চিৎকারে আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী জামিল হোসেন বলেন, পকেটমার বলে সুমনকে মারধর করছিল। তাকে উদ্ধার করে আমরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ইয়াসমিন আক্তার বলেন, আমরা দীর্ঘদিন ধরে কোনো বিচার পাচ্ছি না। সাক্ষ্য দিতে আসার সময় আদালত প্রাঙ্গণে আসামি পক্ষের ১৫ থেকে ১৬ জন লোক আমার ভাইকে পকেটমার বলে মারধর শুরু করে। আসামিরা আমাদের বাড়িতে সারা বছর অত্যাচার করে। এখন আদালতেও আমার ভাইকে মারলো। আমরা কি কোথাও বিচার পাবো না?

কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit