শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের লাহোরে শনিবার (২২ ফেব্রুয়ারি) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। গ্রুপ ‘বি’ থেকে কারা যাবে পরের রাউন্ডে, সে ধারণা অনেকটা স্পষ্ট হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এই হাইভোল্টেজ লড়াইয়ে। যার কারণে লড়াইটা গুরুত্বপূর্ণ দুদলের জন্য।

তবে এ লড়াইয়ে শক্তির বিচারে কিছুটা হলেও পিছিয়ে থাকবে অস্ট্রেলিয়া। কারণ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খর্বশক্তির দল নিয়ে এসেছে অজিরা। বোলিং ইউনিটে নেই স্টার্ক-কামিন্সসহ ৫ বড় নাম। স্টিভেন স্মিথের দলের তাই ব্যাটিং ভালো করার বিকল্প নেই। যেখানে সবচেয়ে বেশি দায়িত্বটা ট্রাভিস হেডের ওপর।
 
২০২৩ বিশ্বকাপে এই হেডের ব্যাটে চড়েই ট্রফি জেতে অস্ট্রেলিয়া। পাকিস্তানেও রাখতে চান ধারাবাহিকতা। দলের হয়ে নিজের কাজটা কোথায় জানেন না, তবে এই মারকাটারি ব্যাটারের পছন্দ টপ অর্ডার। ওয়ানডেতে ব্যাটিং করায়, নিজের আলাদা পরিকল্পনা আছে হেডেরg
 
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি যেকোনো জায়গায় খেলার জন্য তৈরি। তবে পাওয়ার প্লেতে আমার ধারণা আমি একটু ভাগ্যবান। আমার কাছে মনে হয় শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ, গ্যাপ দেখে শট খেলা এবং খেলায় নিজের নিয়ন্ত্রণ আনা। এটা না হলে বিপদে পড়তে হবে। তাই প্রস্তুত হচ্ছি ইংল্যান্ডের মানসম্মত বোলারদের সামলানোর।’
 
তবে অস্ট্রেলিয়াকে দুর্বল প্রতিপক্ষ মানতে নারাজ ইংলিশ অধিনায়ক বাটলার। তিনি মনে করেন, প্রতিপক্ষ দলে স্টার্ক-কামিন্সদের শূন্যতা পূরণ করার মতো ক্রিকেটার রয়েছে।সংবাদ সম্মেলনে বাটলার বলেন, তারা (কামিন্স-স্টার্করা) দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়ার সাফল্যের অন্যতম স্তম্ভ, তাই স্বাভাবিকভাবেই দল তাদের অভাব অনুভব করবে। কিন্তু তাদের দলে শূন্যস্থান পূরণ করার মতো দুর্দান্ত খেলোয়াড় রয়েছে এবং অস্ট্রেলিয়া সব সময় আইসিসি টুর্নামেন্টগুলোতে দারুণ পারফরম্যান্স করে এসেছে। আমরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত।’

ইংল্যান্ড একাদশ: ফিল্ট সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড। অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ম্যাথিউ শর্ট, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারসুইস, নাথান ইলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit