বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে ‍ফের দুই বিমানের সংঘর্ষ, নিহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা উল্লেখজনক হারে বেড়েছে। দেশটির মাঝ আকাশে আবারও দুই বিমানের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দেশটির আরিজোনা অঙ্গরাজ্যের মারানা রিজিওনাল এয়ারপোর্টে এই দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সেসনা ১৭২-এস এবং ল্যানসেয়ার ৩৬০ এমকে ২-মডেলের দুটি এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষ হয়। এ সময় প্রতিটি উড়োজাহাজে দুজন করে যাত্রী ছিলেন।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমান দুটি রানওয়ে ১২-এর ওপর থাকাকালে সংঘর্ষে জড়ায়। এটি মারানা আঞ্চলিক বিমানবন্দরের দুটি রানওয়ের মধ্যে একটি।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে বিমান দুটির মাঝে সংঘর্ষ হয়। 

এর আগে গত মাসে ওয়াশিংটন ডিসিতে এক সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৬৪ জন যাত্রী ও তিন ক্রু নিহত হন। ওই সপ্তাহেই দেশটির ফিলাডেলফিয়ায় একটি ছোট চিকিৎসা পরিবহন বিমান কয়েকটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয়জনসহ অন্তত সাতজন নিহত হন। 

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit