শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
আগামী ৫০ বছরে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে ১৫ দেশ চীনের এজেন্ট হয়ে আমেরিকায় ছদ্মনামে সাংবাদিকতা, অতঃপর… শুধু প্রতিপক্ষ নয়, ইতিহাসকেও হারাতে হবে আর্জেন্টিনার সিনেমার পাশাপাশি রিয়েল এস্টেটেও অক্ষয়ের বাজিমাত, ৯ কোটিতে দুই ফ্ল্যাট বিক্রি বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ দুপুর ১টার মধ্যে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম ভারতে ১৫ মসজিদ সিলগালা করলো বিজেপি আবারও দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল পদ্মায় ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হবেই: ট্রাম্প

দর্শনায় আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়ীয়া গ্রামে ককটেলের খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে দর্শনা থানা পুলিশ ও সেনা সদস্যরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দর্শনা এলাকায় একের পর এক বোমা পাওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশু মেম্বারের বাড়ির অদূরে একটি বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। পরে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ সকালেই ওই এলাকায় তল্লাশি চালায়। এসময় একটি কালো ও একটি লাল টেপ দিয়ে মোড়ানো দুটি ককটেলের সন্ধান পেয়ে ওই স্থান ঘিরে রাখে। পরে পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া গ্রামেও ৪টি ককটেল সাদৃশ্য বস্তুর খোঁজ পাওয়া যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, পৃথক দুটি স্থান থেকে ৬টি ককটেল ও একটি বিস্ফোরিত বোমার খোঁজ মিলেছে। ককটেল উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় আলীহিম নামে এক বোমা তৈরির কারিগরকে আটক করা হয়েছে।

তিনি দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হক মল্লিকের ছেলে। উল্লেখ্য, ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তিনদিনে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রাঙ্গণ থেকে মোট ৬টি শক্তিশালী ককটেল উদ্ধার হয়েছিল। পরে র‌্যাব ও সেনাবাহিনীর একটি দল ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit