রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

লেবানন থেকে সব ইসরাইলি সেনা সরিয়ে নেয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহর দেয়া আলটিমেটামের পর লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরাইল। তবে তাতেও থেমে নেই নেতানিয়াহু বাহিনীর হামলা। 

বুধবার অঞ্চলটির ওয়াজ্জানি শহরের একটি এলাকায় গুলি চালায় সেনারা। আর শেবা নামের অন্য এক শহরে ড্রোন হামলা চালায়। এতে কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
কৌশলগত পাঁচটি স্থানে এখনও মোতায়েন আছে ইসরাইলি সেনা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরপত্তা উদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে কথা বলেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। 
 
আউন বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়ন করতে হলে লেবাননের ভূখণ্ড থেকে অবিলম্বে সব সেনা প্রত্যাহার করতে হবে ইসরাইলকে।
 
লেবাননে মোতায়েন থাকা ইসরাইলি সেনাদের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। নির্দিষ্ট সময় পরও সব সেনা না সরানোকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। এমন পদক্ষেপকে জাতিসংঘের নীতিবহির্ভূত বলেও মন্তব্য করা হয়েছে।
 
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সীমান্ত সংঘাতে লেবাননে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত সাড়ে ১৬ হাজারের বেশি। যদিও নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহর সদস্য বলে দাবি করেছে ইসরাইল।
 
দুই দেশের যুদ্ধে ইসরাইলি সেনা নিহত হয়েছে ৮০ জনের বেশি। যদিও হিজবুল্লাহর দাবি তাদের হামলায় হতাহত ইসরাইলির সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit