শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

নসরুল হামিদ ও তার স্ত্রীর ২০ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২০টি অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক অ্যাকাউন্টে ২ কোটি ১০ লাখ ৯৭ হাজার ১১৬ টাকা রয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। 

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৯৬৪ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা ও নিজ নামে ২০টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ১২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার ৬৯৯ টাকা জমা এবং মোট ১১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৮১৮ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে এর হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করায় তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১।

আবেদনে বলা হয়- তদন্তকালে জানা যায় যে, দুর্নীতি দমন কমিশন কর্তৃক মামলা দায়েরের পর থেকে আসামি তার ব্যাংকে রক্ষিত টাকা উত্তোলনের চেষ্টা করছেন মর্মে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। অপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জিত বর্ণিত সম্পদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে তা বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ১৭ ধারা মতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না বিধায় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।

অপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ মানিলন্ডারিং আইনের ১৪ ধারামতে আসামির নামে অস্থাবর সম্পত্তি উত্তোলন, হস্তান্তর বা মালিকানাসত্ব বদল রোধের নিমিত্ত ওই অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা প্রয়োজন। এছাড়াও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হকের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৬৭টি অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে ১৭ কোটি ২০ লাখ টাকা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit