মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিনি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা জামায়াতের আয়োজনে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এর আগে কাশেম ময়দানে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল,সহকারি সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এস এম রাশেদুল আলম সবুজ, সদর উপজেলা আমীর ইমরান হোসেন ও শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল অন্তর্বতীকালীন সরকারের দায়িত গ্রহণের পর জামায়তের নেতাকর্মীরা সকল প্রকার জুলুম নির্যাতন থেকে রেহাই পাবে এবং যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পাবে। কিন্ত সরকারের ৬ মাস অতিবাহিত হলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। অথচ ফাঁসির আসামিসহ অনেকেই মুক্তি পাচ্ছে। তাই বাধ্য হয়ে জামায়াত মাঠে নেমেছে। অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বতীকালীন সরকারের কাছে দাবি জানান বক্তারা।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit