শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫০৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধ ও ডেভিল হান্ট মিলিয়ে ১ হাজার ৬৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ৬৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫০৬ জন এবং অন্যান্য মামলা ও ওয়ান্টেমূলে গ্রেপ্তার ১ হাজার ১৪১ জন।

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একনলা বন্দুক একটি, পিস্তলের গুলি ৬টি, এলজি একটি এবং ৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘শয়তান শিকার’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বোঝানো হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা চালায় স্থানীয়রা। অভিযোগ আছে, হামলায় নেতৃত্ব দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলায় বেশ কয়েকজন আহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্য নিরাপত্তা সংস্থাগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়।

এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit