রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

চৌগাছায় এক কৃষকের পাঁচ গরু চুরি !

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় এক কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচ গরু চুরি হয়েছে। এ ঘটনায় কৃষকের পরিবারে চলছে শোকের মাতম। মঙ্গলবার ভোর রাতে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ী গ্রামের মৃত আনোয়ার হোসেন আনুর ছেলে কৃষক মন্টু হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।মন্টু হোসেন জানান, তিনি পেশায় একজন কৃষক। সম্প্রতি তিনি অনেক কষ্ট করে একটি পাকা গোয়াল ঘর নির্মাণ করেছেন।

সেখানে তিনি গরু পালন শুরু করেছেন। তার গোয়াল ঘরে ২টি উন্নত জাতের গাভী, দুটি বাছুর ও একটি বকনা ছিল। প্রতিদিনের ন্যায় রাতে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান। ভোরবেলা ঘুম থেকে উঠে গরুর গোয়ালে গিয়ে দেখেন গেটের তালা ভেঙ্গে চোরেরা সব গরু চুরি করে নিয়ে ঘেছে। গোয়াল ঘরে একটাও গরু নেই। অনেক খোঁজাখুঁজি করেও গরুর কোন সন্ধান পাননি।

তিনি বলেন, আমি এখন পথের ফকির হয়ে গেছি। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মুল্য কমপক্ষে পাঁচ লাখ টাকা। মন্টু হোসেন বলেন আমি চুরি হওয়া গরুগুলো খোঁজাখুঁজি করতে সারাদিন বিভিন্ন স্থানে ছুটা-ছুটি করছি।কোথাও কোন খোঁজ পাইনি।চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চোরদের আটকের ব্যাপারে জোর তৎপরতা চলছে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit