শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শান্তর বার্তা, ‘তৈরি হও, ঝড় আসছে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। পরদিন (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। মূল আসরে মাঠে নামার আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তান শাহিনসের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। সে ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি শান্তরা। মূলত ব্যাটিং ব্যর্থতার জেরেই ম্যাচটিতে ৭ উইকেটে হেরে যায় দল।

তবে প্রস্তুতি ম্যাচের এই হার নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং মূল আসরের ম্যাচগুলোকেই পাখির চোখ করেছেন তিনি। সোমবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শান্ত। যেখানে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে ব্যাট হাতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি বাঘ ও ক্রিকেটের ইমোজি দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে!’

একই দিনে বাংলাদেশকে নিয়ে পোস্ট করেছে আইসিসিও। যেখানে তারা সুর মিলিয়েছে শান্তর সঙ্গে। নিজেদের ফেসবুকে শান্ত, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ছবি দিয়ে আইসিসি লিখেছে, ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন করতে প্রস্তুত।’উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে নিজেদের ম্যাচের পর পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। সেখানে রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়বে শান্তর দল।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit