শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

ভারী বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত বলিভিয়া, মৃত ২৮

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে বলিভিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির উপবেসামরিক প্রতিরক্ষা মন্ত্রী হুয়ান কার্লোস কালভিমন্তেসের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হুয়ান কার্লোসের মতে, বৃষ্টিতে দেশের ৯টি বিভাগের মধ্যে আটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ৮৩টি পৌরসভার অবস্থা খুবই শোচনীয়।

দেশটির সরকার জানিয়েছে, চুকুইসাকা (দক্ষিণ), লা পাজ (পশ্চিম), তারিজা (দক্ষিণ), কোচাবাম্বা (কেন্দ্র), সান্তা ক্রুজ (পূর্ব) এবং পোটোসি (দক্ষিণ-পশ্চিম) বিভাগে বন্যায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। সরকারের তথ্যানুসারে, এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের তিনজন লা পাজের উত্তরে এবং একজন চুকুইসাকা বিভাগের।

সোর্স: দ্য প্রিন্ট

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit