মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে যোগ দিলেন ডা. মনোয়ারুল কাদির বিটু জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ ঝড়লো আরও ৫ জনের, মোট মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

মাধবদীতে জমি দখলকে কেন্দ্র করে হামলা শ্লীলতাহানি ও ভাংচুর

মোঃ সালাহউদ্দিন আহমেদ  নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ  নরসিংদী জেলা প্রতিনিধি  : নরসিংদীর মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাথরা গ্রামের মৃত ওয়াজউদ্দিন এর স্ত্রী নিলুফা বেগম (৫২)। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নজরুল ইসলাম (৪৫) এর সাথে বিধবা নিলুফা বেগমের বসতভিটা নিয়ে বিরোধ চলছিল।

এরই জের ধরে গত (২৩ জানুয়ারি) সকালে নজরুল এবং তার ছেলে ছাত্রলীগ নেতা আরাফাত (২৫) ও নজরুলের মেয়ের জামাই সজীব (৩৮) লোহার রড, চাপাতি ও লাঠিসোটা নিয়ে বিধবা নিলুফার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় নিলুফা বেগমকে বেধড়ক মারধর করে শ্লীলতাহানি ঘটায় এবং হামলার সময় জামাই সজীব মিয়া নিলুফা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

হামলাকারীরা বসতঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, অভিযুক্ত আরাফাত নিষিদ্ধ সংগঠনে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হলেও নজরুল ও তার মেয়ের জামাই সজীব নিলুফা বেগমকে হুমকি দেয়া হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit