শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ত্রীদের পাশে পাচ্ছেন না রোহিত-কোহলিরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : দেশের বাইরে ভারতের যেকোনো সফরেই দেখা যায় ক্রিকেটারদের স্ত্রী ও সন্তানদের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তেমনটি হবে সেটাই ছিল অনুমেয়। তবে এবার তেমনটি হতে দিচ্ছে না বিসিসিআই। ভ্রমণনীতি কঠোর করেছে বিসিসিআই। যার ফরে স্ত্রী ও প্রেমিকাদের ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই সফর করতে হবে রোহিত শর্মার দলকে।

বিসিসিআইয়ের নতুন ভ্রমণনীতি অনুযায়ী, ন্যূনতম ৪৫ দিনের সফরে পরিবারের সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় কাটাতে পারবেন ভারতের খেলোয়াড়েরা। তবে এই টুর্নামেন্ট তার আগেই শেষ হয়ে যাওয়ায় কেউই সেই সফরে খেলোয়াড়দের সঙ্গে থাকতে পারবেন না। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ সূত্র ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘পরে কোনো কিছু পাল্টানো হলে সেটা ভিন্ন কথা। তবে এখন পর্যন্ত এই সফরে স্ত্রী কিংবা প্রেমিকার সঙ্গে পাবেন না খেলোয়াড়েরা। সিনিয়র খেলোয়াড়দের একজন এ বিষয়ে খোঁজ নিয়েছিলেন। তাকে বলা হয়েছে, (ভ্রমণ) নীতির সিদ্ধান্ত মেনে চলা হবে।’

সেই সূত্র আরও বলেছেন, ‘সফর যেহেতু এক মাসেরও কম সময়ের, খেলোয়াড়দের সঙ্গে তাই তাদের পরিবার থাকবে না। তবে ব্যতিক্রমী কিছু ঘটলে, আমার মনে হয় সেই খেলোয়াড়কে পুরো ব্যয়ভার বহন করতে হবে, বিসিসিআই খরচ দেবে না।’শুধু তাই নয় খেলোয়াড়দের অনুশীলনে যোগ দেওয়ার বিষয়েও কঠোর অবস্থানে বিসিসিআই। বলা হয়েছে, ‘সমস্ত খেলোয়াড়কে নির্ধারিত অনুশীলন সেশনের পুরো সময় থাকতে হবে এবং ভেন্যুতে যাওয়া আসা একসঙ্গে করতে হবে। এই নিয়ম লঙ্ঘন হলে বিসিসিআই গুরুতরভাবে বিষয়টিকে দেখতে পারে।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit