শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

১০ জনের দল নিয়েও জয় পেল আল নাসর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথম হাফেই এগিয়ে যায় আল নাসর। ৩২তম মিনিটে আয়মান আহমেদের পাস থেকে গোল করেন দলের নতুন সাইনিং জন ডুরান। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আল নাসর। দ্বিতীয় হাফের শুরুর দ্বিতীয় মিনিটেই লাল কার্ড দেখেন আল নাসরের ফরাসি ডিফেন্ডার সিমাকান।

এরপর ১০ জনের আল নাসরকে চেপে ধরে আল আহলি। চাপ সামলাতে ম্যাচের ৭৬তম মিনিটে রোনালদোকে উঠিয়ে নেন আল নাসর কোচ। তবে তার দুই মিনিট পরই সমতায় ফেরে আল আহলি। ভিয়েগার ক্রস থেকে হেডে গোল করেন ইংলিশ স্ট্রাইকার আইভান টনি। তবে লিড পেতে বেশি দেরি করেনি আল নাসর। ৮০তম মিনিটে প্রথম গোলের সহায়ক আয়মান আহমেদই আল নাসরকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন। ম্যাচের ৮৮তম মিনিটে আবারও ডুরান ম্যাজিক। দুই গোলের লিড নিয়ে ম্যাচটা প্রায় নিজেদের নিয়ন্ত্রণেই নিয়ে নেয় আল নাসর।

তবে বাড়ানো সময়ে এক গোল শোধ দেয় আল আহলি। ৯৮তম মিনিটে আল আহলির হয়ে গোল করেন সুমাইহান আল-নাবিত। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আল নাসর। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আল আহলি। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit