সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত

কবিরহাটে মাদক,শিরকের বিরুদ্ধে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : মাদক, শিরক থেকে নিজের গ্রামকে রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর গ্রামের যুবসমাজ। ওই এলাকার যুবকেরা মাদক, শিরকের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়াতে উপজেলার পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর গ্রামের পদুয়া মিঞা বাড়ির ঈদগাহ মাঠে মঙ্গলবার রাতে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করে।  নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সালের সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান তাফসিরকারী হিসেবে তাফসির করেন,চট্রগ্রামের কর্নেলহাট বায়তুল শরফ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফজলে এলাহী ত্বহা।

তিনি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিদের সামনে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন। বয়ান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত হয়। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলিম তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেন।বিশেষ মেহমান হিসেবে তাফসির করেন,পদুয়া মিঞা বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো.দেলোয়ার হোসেন, পশ্চিম নুরসোনাপুর আল বাইতুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জুনাইদ হোসাইন, ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা আবু নাছের।  

এ সময় আরও উপস্থিত ছিলেন,পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা হাজী আবুল হাশেম, মো.আনোয়ার হোসেন জিন্নাহ মিয়া,মো.গোলাম রব্বানী, পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর সমাজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ গোলাম মোর্ত্তজা ফরমান,সমাজ সেবক গোলাম দস্তগীর তৌহিদ প্রমূখ।  

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit