সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান, ফিলিস্তিনি অধিকারের পক্ষে কড়া বার্তা সৌদির

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি জনগণকে তাদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে সৌদি আরব। সম্প্রতি নেতানিয়াহু বলেছেন, সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এই চরমপন্থি, দখলদার মানসিকতা ফিলিস্তিনি ভূমির প্রকৃত তাৎপর্য এবং ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক, আবেগপূর্ণ ও আইনি সংযোগকে বোঝে না।  তারা মনে করে, ফিলিস্তিনিরা বেঁচে থাকার অধিকারই রাখে না। তাই গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে হত্যা ও আহত করেছে, যার অধিকাংশই শিশু ও নারী। এতে তাদের বিন্দুমাত্র মানবিক অনুভূতি বা নৈতিক দায়বদ্ধতা প্রকাশ পায়নি। 

বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমির প্রকৃত অধিকারী, তারা অনুপ্রবেশকারী বা অভিবাসী নয়, যাদের দখলদার ইসরাইল ইচ্ছেমতো বিতাড়িত করতে পারে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, এই চরমপন্থি ধারণার প্রচারকারীরাই ইসরাইলকে শান্তি গ্রহণ থেকে বিরত রেখেছে। তারা শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যাখ্যান করেছে, আরব দেশগুলোর গৃহীত শান্তি উদ্যোগগুলো উপেক্ষা করেছে এবং গত ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের ওপর ধারাবাহিকভাবে অবিচার চালিয়ে যাচ্ছে। এতে সত্য, ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদে প্রতিষ্ঠিত মানুষের নিজ ভূমিতে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের প্রতি সম্পূর্ণ অবহেলা প্রকাশ পেয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের অধিকার চিরস্থায়ী, এবং কেউ তা কেড়ে নিতে পারবে না, যত দীর্ঘ সময়ই লাগুক না কেন।”  বিবৃতির শেষে সৌদি আরব বলেছে, টেকসই শান্তি একমাত্র সম্ভব যদি যুক্তির পথে ফিরে আসা হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে মেনে নেওয়া হয়, যা কেবলমাত্র দুই-রাষ্ট্র সমাধানের মাধ্যমে অর্জন করা সম্ভব।

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit