রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ ৩২ বছর পর কেন ঐশ্বরিয়াকে নিয়ে এত উন্মাদনা?

স্বাধীন নামিবিয়ার প্রথম প্রেসিডেন্টের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীন নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট স্যাম নুজোমা আর নেই। স্থানীয় সময় শনিবার রাতে রাজধানী উইন্ডহোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

রাষ্ট্রীয় এক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বর্তমান নেতা নাঙ্গোলো এমবুম্বা।

এতে বলা হয়, ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীন হওয়া নামিবিয়ার দীর্ঘলড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন নুজোমা। তিনি ১৯৬০ এর দশকে সাউথ ওয়েস্ট পিপলস অরগানাইজেশন (সোয়াপো) নামের একটি দল প্রতিষ্ঠা করেন। যেটি নামিবিয়ার মুক্তি সংগ্রামের লড়াইয়ে সরাসরি অংশগ্রহণ করেছে।

রাষ্ট্রীয় বার্তায় বলা হয়েছে, নুজোমার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা। তিনি বলেন, নুজোমা গত তিন সপ্তাহ ধরে অসুস্থার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। শেষবার অসুস্থ হওয়ার পর তিনি আর সুস্থ হতে পারেননি।

বর্তমান প্রেসিডেন্ট আরও বলেন, তিনি (নুজোমা) আমাদের নিজ পায়ে দাঁড়াতে এবং আমাদের পূর্বপুরুষদের এই বিশাল ভূখণ্ডের মালিক হতে অনুপ্রাণিত করেছিলেন।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত নামিবিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন সদ্য প্রয়াত নুজোমা। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit