রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে নিরাপত্তা বিঘ্নের ঘটনায় ইরানি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ বছর বয়সি ঐ ব্যক্তি যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিক।

এদিকে, বিমান ঘাঁটিতে সম্ভাব্য নাশকতার অভিযোগে গ্রেফতার হওয়া পাঁচজন এখনো জামিনে রয়েছেন। তারা সবাই লন্ডনের বাসিন্দা ও ব্রিটিশ নাগরিক।

গত রোববার (২৭ সেপ্টেম্বর) তিনটি সন্দেহজনক যানবাহন মার্কিন বিমানবাহিনী পরিচালিত ফেয়ারফোর্ড ঘাঁটির দিকে যেতে দেখা গেলে সেখানে বড় ধরনের নিরাপত্তা তৎপরতা শুরু হয়। পরে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরদিন তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়।

মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবাদ-বিরোধী বিভাগের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়কারী ভিকি ইভান্স এক বিবৃতিতে বলেন, গ্লুচেস্টারশায়ারের ঘটনাপ্রবাহের তদন্ত অত্যন্ত জটিল এবং আমাদের বিশেষজ্ঞ দলগুলো তদন্তের একাধিক দিক খতিয়ে দেখছে।

তিনি বলেন, আমরা আগেই স্পষ্ট করেছি যে, আমরা সম্ভাব্য সব দিকই বিবেচনা করছি—যার মধ্যে কোনো বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়টিও অন্তর্ভুক্ত।

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, নিরাপত্তা-সংক্রান্ত ওই কথিত ঘটনায় ইরানের ভূমিকা থাকার জোরালো ইঙ্গিত রয়েছে।

তবে ইরান এই ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বার্নহামের অভিযোগের কড়া জবাব দিয়ে বলেছেন, ব্রিটিশ কর্তৃপক্ষ ভুল পথে এগোচ্ছে।

সূত্র: আলজাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit