রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হিটলারের পক্ষে সাফাই টাকার কার্লসনের

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন দাবি করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের অংশ নেওয়ার কোনো যৌক্তিক কারণ ছিল না। একই সঙ্গে পোল্যান্ডে নাৎসি জার্মানির আগ্রাসনের পক্ষে অ্যাডলফ হিটলারের পক্ষে কিছু যুক্তিও তিনি তুলে ধরেছেন।

সাবেক ব্রিটিশ ব্যবসামন্ত্রী স্যার জ্যাকব রিস-মগের সঙ্গে গত শুক্রবার এক ঘণ্টার সাক্ষাৎকারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ইউরোপের সংঘাতে ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোচনা করেন কার্লসন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের কেন লড়াই করা উচিত ছিল, তা তিনি কখনো বুঝতে পারেননি। তার দাবি, নাৎসি জার্মানি পোল্যান্ড আক্রমণ করার সময় দেশটির সঙ্গে ব্রিটেনের সরাসরি কোনো সম্পর্ক ছিল না। তাই পোল্যান্ডকে রক্ষায় ব্রিটেনের যুদ্ধে জড়ানো উচিত হয়নি।

কার্লসন বলেন, হিটলারের দাবি ছিল, পোল্যান্ডের প্রায় ১৫ শতাংশ ভূখণ্ড একসময় জার্মানির অংশ ছিল এবং ভার্সাই চুক্তির মাধ্যমে তা পোল্যান্ডকে দেওয়া হয়েছিল। ওই অঞ্চলে জার্মান জনগোষ্ঠী বসবাস করত বলেও তিনি দাবি করেন। তবে কার্লসন দাবি করেন, এসব বক্তব্যের মাধ্যমে তিনি হিটলারের পক্ষ নিচ্ছেন না।

ব্রিটেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের সমালোচনা করে তিনি বলেন, যুদ্ধের কারণে ব্রিটেন তার সাম্রাজ্য ও দেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ব্রিটেন এখনো ওই যুদ্ধে অংশ নেওয়াকে সঠিক সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করে বলেও মন্তব্য করেন তিনি।

কার্লসন আরও বলেন, ‘হিটলার হঠাৎ করে পোল্যান্ডে ঢুকে পড়েছিলেন- এমন ধারণা মিথ্যা।’ তার দাবি, হিটলার বারবার বলেছিলেন যে তিনি ব্রিটেনের সঙ্গে যুদ্ধে যেতে চান না। কার্লসনের মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন রিস-মগ।

তিনি বলেন, কার্লসন যেন হিটলারের কর্মকাণ্ডের সাফাই দেওয়ার কাছাকাছি চলে যাচ্ছেন। জবাবে কার্লসন ব্যঙ্গ করে বলেন, ‘হ্যাঁ, মনে হয় আমি গোপন নাৎসি।’ এরপর তিনি বলেন, তিনি কোনোভাবেই নাৎসি নন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit