রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা

নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে চোর সন্দেহে এক এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ছবির পাইক গ্রামের ধুমচর-ছবির পাইক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।নিহত জহির উদ্দিন বেচু (৪০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উত্তর লামছি গ্রামের নাটাই মোস্তফার বাড়ির মৃত মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রথমে মসজিদের তালা ভাঙতে চেষ্টা করলে মসজিদের ইমাম বিষয়টি আঁচ করতে পারে। পরবর্তীতে মসজিদের পাশে একটি ছোট চায়ের দোকানে ঢুকতে চেষ্টা করে। তাৎক্ষণিক ইমাম তার মুঠোফোন থেকে আশপাশের লোকজনকে কল করে চোরের বিষয়টি জানায়। মুহূর্তেই এলাকার লোকজন বেরিয়ে আসলে মসজিদ সংলগ্ন দোকান থেকে চোরকে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে চোর মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়দের গণধোলাইয়ে চোর গুরুত্বর আহত হন। পরে সকালে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা আরও জানায়, বেচু খুঁটিনাটি চুরি করত, বড় ধরণের কোন চুরির সাথে জড়িত ছিলনা।  তার কিছুটা মানসিক সমস্যাও ছিল বলেও জানা যায়।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি দোকানে চুরি করার চেষ্টা করেন বেচু।  তখন ওই দোকানে কেউ ছিলনা। স্থানীয়রা টের পেয়ে ঘেরাও ঘরে তাকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  

কিউএনবি/অনিমা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit