শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম

মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, এলাকাবাসীর হামলায় আহত ১৫

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা কয়েকজনের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় নিহতের খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি কেউ নিশ্চিত করেননি।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই আ ক ম মোজ্জামেলের ধীরাশ্রমের পৈত্রিক বাড়ির আশপাশে কিছু লোকজন অবস্থান নেয়। এরপর রাতে হঠাৎ তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে। এ সময় মসজিদে মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়।

এরপর এলাকাবাসী সেখানে এসে তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পরে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয় সেনাবাহিনী। অবস্থা গুরুতর হওয়ায় ৫ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় রাতেই বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এদিকে, আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সচিব সারজিস আলম।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র-জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর করেছেন। এতে ১২-১৩ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

কিউএনবি/অনিমা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit