রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

যোগগুরু রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিখ্যাত যোগগুরু রামদেব ও তার ঘনিষ্ঠ সহযোগী আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে  জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কেরালার একটি আদালত। 

বিভ্রান্তিকর চিকিৎসার বিজ্ঞাপন প্রকাশের অভিযোগে তাদের বিরুদ্ধে যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, সেই মামলায় ১ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল। রামদেব ও বালকৃষ্ণ আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

‘পতঞ্জলি আয়ুর্বেদ’-এর সহযোগী সংস্থা ‘দিব্য ফার্মেসি’র বিরুদ্ধে, ‘ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ (অবজেকশনেবল অ্যাভারটাইসমেন্টস) অ্যাক্ট, ১৯৫৪’-র বিধান অনুসারে একটি মামলা দায়ের করেছেন এক ড্রাগস ইন্সপেক্টর। 

এরই পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে আদালত। এই মামলায়, ‘দিব্য ফার্মেসি’-কে প্রথম অভিযুক্ত, আচার্য বালকৃষ্ণকে দ্বিতীয় এবং রামদেবকে তৃতীয় অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

দিব্য ফার্মেসির কিছু বিজ্ঞাপন ঘিরে কেরালার বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ফৌজদারি মামলা রুজু হয়েছে। অ্যালোপ্যাথিসহ আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে অবজ্ঞা করা এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে অপ্রমাণিত কিছু দাবি করার অভিযোগ রয়েছে সংস্থার বিরুদ্ধে। 

কেরালার কোড়িকোড়ের আদালতেও এ সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে।

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit