শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

নোয়াখালীতে বালুবাহী ট্রাকচাপায় তরুণের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বালুবাহী ট্রাক চাপায় এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার আজিজপুর পোলের গোড়ার নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নজরুল ইসলাম (২৫) উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের আবুল কালামের ছেলে। স্থানীয়রা জানায়, ব্যাটারি চালিত অটোরিকশা যোগে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে নজরুল স্থানীয় বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

যাত্রা পথে নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের আজিজপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে সংযোগ সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা চলন্ত বালুবাহী ট্রাকের সাইডে চলে যায়। এতে বালুবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশা যাত্রী নজরুল গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ট্রাকটি আটক করে। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘটনার পর পরই ট্রাক চালক পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

 

 

কিউএনবি/আয়শা/৪ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit