মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সাইফের ওপর হামলায় দোষী কারিনা: নির্মাতাসাইফের ওপর হামলায় দোষী কারিনা: নির্মাতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : ১৫ জানুয়ারি মধ্যরাতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা করে ডাকাত দল। ছয়বার ছুরিকাঘাত করায় রক্তাক্ত হয়েছিলেন সাইফ। ঘটনার তিন দিনের মধ্যে অভিযুক্ত শরিফুল ইসলাম ধরা পড়েন। সাইফও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু ওই ঘটনার আলোচনা সমালোচনা এখনো বন্ধ হয়নি। 

এবার ঘটনার জন্য সাইফ স্ত্রী কারিনা কাপুরকে দুষলেন নির্মাতা আকাশদীপ সাবির। শুধু তিনি নন, এ নির্মাতার স্ত্রী শিবাও বলেছেন একই কথা। কারিনাকে অনেকটা কটাক্ষও করেছেন এই নির্মাতা দম্পতি। বলছেন, কোটি কোটি রুপি পারিশ্রমিক নেন কিন্তু নিজের বাড়িতে একজন নিরাপত্তারক্ষী কিংবা গাড়ির চালক রাখতে পারেননি সাইফ-কারিনা। 

তবে এ প্রসঙ্গ আসার আগে চলচ্চিত্র অঙ্গনে পুরুষ ও নারী অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে কথা বলেন তারা। তাদের দাবি, আল্লু অর্জুনের জন্যই ‘পুষ্পা ২’ সিনেমা জনপ্রিয়তা পেয়েছে। তাই রাশমিকা মান্দানার চেয়ে বেশি টাকা পারিশ্রমিক পেয়েছেন আল্লু। এরপরেই আকাশদীপ ও তার স্ত্রী কারিনাকে কটাক্ষ করেন।

নির্মাতা আকাশদীপ খোঁচা দিয়ে বলেন, নারী-পুরুষের পারিশ্রমিকের অসমতার জন্যই তো ২১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েও নিজের বাড়ির বাইরে একজন নিরাপত্তারক্ষী নিযুক্ত করতে পারেননি কারিনা। তাদের ১০০ কোটি রুপি দিলে তবেই রাতের জন্য একজন নিরাপত্তারক্ষী আর একজন গাড়ির চালক রাখতে পারবেন। 

তাছাড়া হামলার ওই রাতে অটোতে চড়ে হাসপাতালে গিয়েছিলেন সাইফ আলি খান।  বিষয়টি নিয়ে হাস্যরস করেন আকাশদীপ। তিনি অনেকটা ইঙ্গিত দেন, যেন অটোর কথা বিশ্বাস করেননি। আকাশদীপ বলেন, কারিশমার প্রথম সিনেমা ‘সাহারা’ পরিচালনা করেছিলাম; তখনই কারিনার সঙ্গে দেখা হয়েছিল। সেই সময় কারিনা একেবারেই শিশু।’

বর্ষীয়ান এ নির্মাতা বলেন, সাইফ-কারিনা বলিউডে খুব সম্মানীয় দম্পতি। কিন্তু দুটো প্রশ্নের উত্তর কিছুতেই মিলছে না। প্রথমত, ঘরের বাইরে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না? দ্বিতীয়ত, মুম্বাইয়ের বেশির ভাগ বাড়িতে কর্মীদের থাকার জায়গা কেনো থাকে না? সোশ্যাল মিডিয়াতে সাইফ-কারিনার এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/৪ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit