সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

সড়কের পাশে পানির মধ্যে পড়ে ছিল মোটরসাইকেলসহ যুবকের মরদেহ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) :যশোরের মনিরামপুরে শনিবার সড়কের পাশ থেকে পুলিশ আবদুর রশিদ নামে এক যুবকের মৃতদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। নিহত আবদুর রশিদ কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের গোপসানা গ্রামের মৃত মোহর আলীর ছেলে। তিনি পেশায় একজন নৈশ্য প্রহরী ছিলেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ ও এলাকাবাসী জানান, আবদুর রশিদ(৫০) উপজেলার রাজগঞ্জ বাজারে জনৈক এক ঠিকাদারের আওতায় নৈশ প্রহরীর কাজ করতেন। কাজ শেষে শনিবার সকাল সাড়ে পাঁচটার দিকে প্রচন্ড কুয়াশার মধ্যে নিজ মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে হাকিমপুর মোড়ের কাছে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে পাশে খাদের পানির মধ্যে থাকা খেজুর গাছের ওপর আছড়ে পড়েন।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশের প্রাথমিক ধারনা মোটরসাইকেল চালিয়ে যাবার সময় হার্ড অ্যাটাকে(ষ্ট্রোক) আক্রান্ত হলে নিয়ন্ত্রন হারিয়ে পানিভর্তি খাদের মধ্যে খেজুরগাছের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit