রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
এক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

শার্শায় চাঁদা না পেয়ে গভীর রাতে দলিল লেখকের বাড়ি ভাংচুর করেছে দূর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় চাঁদা না পেয়ে গভীর রাতে ফিরোজ আহম্মেদ নামে এক দলিল লেখকের বাড়ি ভাংচুর করেছে দূর্বৃত্তরা । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত রাতে শার্শার কন্দবপুর মানিক আলী গ্রামে। এ ঘটনায় গ্রামের সাধারন মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। দলিল লেখক ফিরোজ আহম্মেদ শার্শার নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মহশিন খানের ছেলে।

সূত্রে জানাগেছে, শার্শার কন্দবপুর মানিক আলী গ্রামের মৃত নূর বক্স মন্ডলের ছেলে ইহান আলী (৫৮) গত ৫ আগষ্টের পর তার এলাকায় ব্যাপক ভাবে চাঁদাবাজী, সন্ত্রাসী ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় ইহানের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না। ভুক্তভোগীর অভিযোগে জানাগেছে, ৫ আগষ্টের পর সন্ত্রাসী ইহান তার নিকট থেকে ১৫ হাজার টাকা চঁদা আদায় করেছে।

এখন সে আরও ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেছে। দলিল লেখক ফিরোজ আহম্মেদ সন্ত্রাসী ইহানের দাবীকৃত ১০ লক্ষ টাকা চাঁদা দিতে পারবে না বলে জানান। এরই জের ধরে রাগে ও ক্ষোভে ২৮ জানুয়ারী মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসী ইহান তার দলবল নিয়ে ফিরোজের বাড়ির গেট ও বাড়িতে হামলা করে ভাংচুর করে। এ সময় প্রতিবেশিরা ছুটে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। ভুক্তভোগি ফিরোজ আহম্মেদ আরও জানান গত ২০ বছর আগে ইহান কবলা মুলে দলিল করে ১৭ শতক জমি বিক্রি করে। এখন সে ঐ জমি ফেতর না দিলে ফিরোজকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে কন্দবপুর মানিক আলী গ্রামের বিএনপি কর্মি মফিজুর রহমান জানান, ইহান আলী আগে আওয়ামীলীগ করত। তখনও সে বিভিন্ন অপকর্ম করত। এখন সে বিএনপি পরিচয় দিয়ে নানান অপকর্ম চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যে কারনে এলাকায় বিএনপি চরম ভাবে ক্ষতি গ্রস্থহচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে জানতে চাইলে নিজামপুর ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ কামরুল ইসলাম জানান, গত ১৭ বছর আওয়ামীলীগ করার পর গত ৫ আগষ্ট ২০২৪ থেকে ইহান আলী নামে ঐ ব্যাক্তি বিএনপি পরিচয় দিয়ে এলাকায় ব্যাপক ভাবে চাঁদাবাজী, সন্ত্রাসী ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার গভীর রাতে ফিরোজ নামে এক ব্যাক্তির কাছে ১০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে তার বাড়ির গেট ও বাড়ি ভাংচুর করেছে। চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় ইহানের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পাচ্ছে না। তিনি জানান ইহান আলীর অপকর্মের কারনে বিএনপি’র ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। তিনি এ ব্যাপারে উপজেলা ও জেলা পর্যায় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন-চার্জ রবিউল ইসলাম জানান এমন ঘটনা তার জানা নেই। তবে অভিযোগ পেলে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit