শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় বিস্ফোরণে দায়ীদের বিচার, ক্ষতিপূরণ ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি বন্দুকের ভঙ্গিতে গোল উদযাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

পদত্যাগ নিয়ে গুঞ্জন, মুখ খুললেন উপদেষ্টা নাহিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে খবর প্রকাশ করে দেশের একটি জাতীয় দৈনিক। এরপর থেকেই তাদের পদত্যাগের গুঞ্জন সামাজিক মাধ্যমসহ মানুষের মুখে মুখে। তাদের এক প্রশ্ন, তবে কী সত্যিই পদত্যাগ করছেন নাহিদ-আসিফ? তবে এই গুঞ্জন উড়িয়ে দিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, পদত্যাগের সিদ্ধান্ত নিলে তা নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তারা।

সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, প্রতিবেদনটি আমি দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নজরে এসেছে। তবে সংবাদমাধ্যমগুলো এটি কোন সূত্র থেকে প্রকাশ করেছে, তা স্পষ্ট নয়।

তিনি আরও বলেন, এ মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। যদি ভবিষ্যতে সরকার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে আমরা নিজেরাই তা জানাব। রাজনৈতিক দলে যোগদানের মতো পরিস্থিতি তৈরি হলে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। আমার বা আসিফ মাহমুদের পক্ষ থেকে এখনো এমন কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা সরকারের দায়িত্ব পালন করে যাচ্ছি।

তিনি আরও বলেন, কথার প্রেক্ষিতে বলেছিলাম যে, আমরা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলে যোগ দেবো না। আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনাও করিনি।

পত্রিকার খবরে উৎস পরিষ্কার করেনি। তাদের আরেকটু দায়িত্বশীল হওয়া দরকার ছিল বলে যোগ করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আমার দেশ পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়, জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্র–জনতার একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল ঘোষণার আগে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সরকার থেকে পদত্যাগ করবেন। এছাড়া, আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ছাত্র–জনতার নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে এবং ওই কমিটির সদস্যসচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। বর্তমানে দলের গঠনতন্ত্র তৈরির কাজ চলছে।

এদিকে, জাতীয় নাগরিক কমিটির এক সাম্প্রতিক বৈঠকে বেশিরভাগ সদস্য মত দিয়েছেন যে, অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টাদের মধ্যে এক বা একাধিকজনের পদত্যাগ করা উচিত। তাদের মতে, জনসমর্থন থাকা ছাত্রনেতাদের সরকারের বাইরে থেকে নতুন রাজনৈতিক দলে নেতৃত্ব দেয়া উচিত।

জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চায়। এ লক্ষ্যে ২৪ দফার ইশতেহার প্রণয়নের কাজ চলছে। এর জন্য ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি কাজ করছে।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit