বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

মনিরামপুরে বিএনপি নেতা মুছার ছোট ভাইয়ের ইন্তিকাল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২০০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছার ছোট ভাই বিশিষ্ট ঠিকাদার ফজলুর রহমান আর নেই। মঙ্গলবার বিকেলে পৌরশহরের নিজ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হলে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তিনি ইন্তিকাল করেন(ইন্নালিল্লাহী——রাজেউন)।

তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১১ টায় উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের আটঘরা গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তার লাশ দাফন করা হয়। মোহাম্মদ মুছার ছোট ভাইয়ের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির খুলনা সাংগঠনিক সম্পাদক(ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছার মোট সাত ভাইয়ের মধ্যে ফজলুর রহমান ছিল চতুর্থ। তিনি পেশায় ছিলেন প্রথম শ্রেণির একজন ঠিকাদার। সাত ভাইয়ের মধ্যে ছয় নম্বর ভাই সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম স্থাণীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নৃসংশভাবে হত্যাকান্ডের শিকার হন। এরপর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আরো চার ভাইয়ের। এরা হলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল গফুর, সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, ব্যবসায়ী আসাদুজ্জামান ।

সর্বশেষ মঙ্গলবার মারা গেলেন ব্যবসায়ী ফজলুর রহমান। রাতে ফজলুর রহমানের মরদেহ মনিরামপুর পৌরশহরের বাসভবনে আনা হলে তাকে শেষবারের মত একপলক দেখার জন্য হাজারো নেতাকর্মীসহ শুভাকাঙ্খিদের ভীড় জমে। বুধবার সকাল ১১ টায় মাওলানা আতাউর রহমানের পরিচালনায় হাজারো মুসল্লির অংশগ্রহনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দিয়ে গভীর সমবেদনা জানান উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু, অ্যাডভোকেট মুজিবুর রহমান, মিজানুর রহমান, জাহাঙ্গীর বিশ্বাস, শামছুজ্জামান শান্ত, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির রবিউল ইসলাম, মনোহরপুরের আকতার ফারুক মিন্টু, শ্যামকুড়ের মাহাবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, শাহিনুর রহমান পান্না, যুবদল আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, ছাত্রদল নেতা ইউনুচ আলী জুয়েল, বিল্লাল হোসেনসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit