শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম

নরসিংদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি :  নরসিংদীর বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। আজ বুধবার (২৯ জানুয়ারি) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছোট ভাই প্রদ্বীপ চন্দ্র সরকারের (৬২) মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দুপুরে বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রদ্বীপ চন্দ্র সরকার গলগলিয়া গ্রামের জীতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বড় ছেলে কৃষ্ণ চন্দ্র সরকার (৭০) ও ছোট ছেলে প্রদ্বীপ চন্দ্র সরকারের (৬২) মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকার ছোট ভাই প্রদ্বীপ চন্দ্র সরকারের মাথায় কোদাল দিয়ে কোপ দেয়। এতে আহত প্রদ্বীপ চন্দ্র সরকারকে প্রথমে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে কৃষ্ণ চন্দ্র সরকার ও তার স্ত্রী অঞ্জনা রানীকে আসামী করে বেলাবো থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই ও তার পরিবার পলাতক রয়েছে।

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit